![]() |
| নিহত সুমন গোয়ালা |
নাঈম আলী, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাম্পারায় চা-বাগানে এক চা-শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযােগ উঠেছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল বেলায় চা-বাগানের ২৫ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সােমবার আম পাড়া নিয়ে চাম্পারায় চা-বাগানের সুমন গােয়ালার সঙ্গে তার চাচা মনােহর গােয়ালা ও তার ছেলেদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় সুমন গােয়ালা মঙ্গলবার চা-বাগান অফিসে গিয়ে বিচারপ্রার্থী হন। এতে ক্ষিপ্ত হয়ে মনােহর গােয়ালা ও তার দুই ছেলে বিশ্বজিৎ গােয়ালা ও সঞ্চিত গােয়ালা একা পেয়ে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে সুমন গােয়ালাকে (৩২) জখম করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ও ওসি তদন্ত সােহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপাের্ট তৈরি করেন। নিহত সুমন গােয়ালা চাম্পরায় চা-বাগানের বড় লাইনের চা-শ্রমিক সাধু গােয়ালার ছেলে।
এ বিষয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান বলেন, পূর্ববিরােধের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত তাদের পারিবারিক বিরােধ ছিল।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সােহেল রানা
বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে অভিযুক্ত কাউকে সেখানে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

!doctype>
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন