নাঈম আলী, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বেসরকারী আর্ন্তজাতিক উন্নয়ন মূলক সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি'র কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের কভিড-১৯ রেসস্পন্স প্রোগ্রাম-১ আওতায় অসহায় ১১৯৯ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ই মে) সকাল ১০ টায় নয়াপত্তনস্থ কার্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট ও প্রকল্প ব্যবস্থাপক রোমিও রতন গমেজ এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক এর সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদাল হোসেন।
১১৯৯ টি পরিবারের মাঝে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম হুইল পাউডার এবং একটি এন্টিসেপ্টিক সাবান বিতরণ করা হয়।


!doctype>
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন