নাঈম আলী, কমলগঞ্জ: “খাদ্য ব্যবস্থার রূপান্তর, মানুষের জন্য যুব উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
স্বাস্থ্য বিধি মেনে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১১ টায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির এর আয়ােজনে অফিস হলরুমে এ দিবস পালন করা হয়।
আল মবিন জাকির এর সঞ্চালনায় ও প্রজেক্ট ও প্রকল্প ম্যানেজার রোমিও রতন গমেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক, একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবরা সমাজের প্রাণ শক্তি। একমাত্র যুবকরাই পারে সমাজকে উন্নয়নে উচ্চ শিখরে পৌঁছে দিতে। বর্তমানে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে৷ সমাজের উপকারে যুবকদের এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এই মহামারী মোকাবেলা করা সম্ভব।
পরে যুবদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্টের মাধ্যমে আয়োজন সমাপ্তি হয়।


!doctype>
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন