সুনামগঞ্জের ধর্মপাশা থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মো. খালেদ চৌধুরী। রোববার (১১ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ সুপার মিজানুর রহমান এক আদেশে তাকে ধর্মপাশা থানায় বদলি করেন। পুলিশ সুপার নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ খালেদ চৌধুরী এর আগে ফেঞ্চুগঞ্জ থানায় ওসি তদন্ত হিসেবে কাজ করেছেন।
হেফাজতে ইসলামের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের এক নেতাকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে হেনস্থার ঘটনায় ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

!doctype>
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন