প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বি এন বালিকা উচ্চ বিদ্যালয়ে ফলজ বৃক্ষ বিতরণ - Sangbad Protidin | সংবাদ প্রতিদিন

ব্রেকিং নিউজ

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বি এন বালিকা উচ্চ বিদ্যালয়ে ফলজ বৃক্ষ বিতরণ

শিক্ষার্থীদের হাতে বৃক্ষ তুলে দিচ্ছেন অতিথিরা

নাঈম আলী, কমলগঞ্জ:
 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নস্থ বদরুন নাহার ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত মাস্ক বিতরণ, দোয়া মাহফিল ও ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মৌলভীবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও আদমপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া। অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মনিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো) সভাপতি মোঃ নূরউদ্দিন, ৫নং ওয়ার্ড আ'লীগ সভাপতি আব্দুল হামিদ কালা, আধকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি শাব্বির এলাহি,  আদমপুর ইউপি যুবলীগের যুগ্ম সম্পাদক এএসএম কাইয়ুম, আদমপুর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দোয়া এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ঔষধি গাছের চারা বিতরণ করা হয়৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন